ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ড অব গভর্নরস এর সদস্য হিসেবে মনোনীত হলেন মুফতি মনির হোসাইন কাসেমী

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ড অব গভর্নরস এর সদস্য হিসেবে মনোনীত হলেন মুফতি মনির হোসাইন কাসেমী

নিজস্ব প্রতিবেদক : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ড অব গভর্নরস এর সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকার মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি মনির হোসাইন কাসেমী।

সম্প্রতি তাকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গুরুত্বপূর্ণ এ দায়িত্বে নিয়োগ দিয়ে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬ ঈ.) প্রজ্ঞাপন জারী করা হয়েছে।

দেশের ইসলামি শিক্ষা, গবেষণা, দাওয়াহ ও ধর্মীয় মূল্যবোধ বিকাশে তার দীর্ঘদিনের অবদান ও সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে এ নিয়োগকে দেখছেন সংশ্লিষ্টরা।

মুফতি মনির হোসাইন কাসেমী দীর্ঘদিন ধরে ইসলামি শিক্ষা, হাদিসের পাঠদান, দাওয়াহ ও সামাজিক-ধর্মীয় বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারার শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি তিনি দেশের বিভিন্ন দ্বীনি ও সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন।

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ড অব গভর্নরস প্রতিষ্ঠানের নীতিনির্ধারণী ও গুরুত্বপূর্ণ কার্যক্রমে ভূমিকা পালন করে। বোর্ডের সদস্য হিসেবে মুফতি মনির হোসাইন কাসেমীর অভিজ্ঞতা ও দ্বীনি জ্ঞান ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

তার এ নিয়োগে দেশের আলেম, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

মন্তব্য (০)

মন্তব্য করুন