বারিধারা জামিয়ার বাংলা বক্তৃতা প্রশিক্ষণ মজলিসের বাছাইপর্ব অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি : রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারায় বাংলা বক্তৃতা প্রশিক্ষণ মজলিসের বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) জামিয়ার বাংলা বক্তৃতা প্রশিক্ষণ মজলিস বিভাগের আয়োজনে শিক্ষার্থীদের বাংলা ভাষায় বক্তৃতার দক্ষতা, উপস্থাপনা ও বক্তব্য প্রদানের যোগ্যতা যাচাইয়ের লক্ষ্যে এ বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জামিয়ার বিভিন্ন জামাতের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। নির্ধারিত বিষয় অনুযায়ী শিক্ষার্থীরা বক্তব্য উপস্থাপন করেন। এ সময় তাদের ভাষাশৈলী, বিষয়বস্তুর উপস্থাপন, সাবলীলতা, উচ্চারণ, কণ্ঠস্বর ও শ্রোতাদের সামনে বক্তব্য প্রদানের দক্ষতা পর্যবেক্ষণ করেন বাংলা বক্তৃতা প্রশিক্ষণ মজলিসের জিম্মাদার মুফতি আল আমীন কাসেমী। বিচারক হিসেবে আরও উপস্থিত ছিলেন জামিয়ার শিক্ষক মাওলানা জয়নুল আবেদীন ও মুফতি সাঈদ আহমাদ। এছাড়া দ্বিতীয় গ্রুপের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জামিয়ার মুহাদ্দিস মাওলানা রফিউদ্দিন, মাওলানা গুফরান বিন কাসিম ও মাওলানা মাহদী হাসান।
বক্তৃতা প্রশিক্ষণ মজলিসের আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বাংলা ভাষায় সুন্দর ও প্রাঞ্জলভাবে বক্তব্য উপস্থাপনের সক্ষমতা তৈরি করা এবং সমকালীন বিভিন্ন বিষয়ে সচেতন ও দক্ষ বক্তা হিসেবে গড়ে তোলাই এ প্রশিক্ষণের অন্যতম লক্ষ্য।
বাছাইপর্বে উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে পরবর্তী ধাপে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের বক্তব্য উপস্থাপনের কৌশল, ভাষার সৌন্দর্য, যুক্তিনির্ভর আলোচনা ও জনসম্মুখে বক্তব্য প্রদানের দক্ষতা আরও বিকশিত করার উদ্যোগ নেওয়া হবে ইনশাআল্লাহ।
জামিয়ার বক্তৃতা প্রশিক্ষণ মজলিসের দায়িত্বশীলবৃন্দ বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ভাষাগত ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধির প্রতি জামিয়া মাদানিয়া বারিধারা গুরুত্ব দিয়ে আসছে। ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে।
মাদানী/এমডব্লিউ
মন্তব্য (০)