মেখল মাদরাসার শতবার্ষিকী সম্মেলন ১১ অক্টোবর

মেখল মাদরাসার শতবার্ষিকী সম্মেলন ১১ অক্টোবর

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারীর ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া হামিউস সুন্নাহ মেখল মাদরাসার শতবার্ষিকী সম্মেলন উপলক্ষে প্রতিনিধি সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১১ অক্টোবর ২০২৬, রোববার এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে।

মাদরাসার শতবর্ষ পূর্তি উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রতিটি জেলা থেকে ৩ থেকে ৫ জন করে প্রতিনিধি অংশগ্রহণ করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন...

মাদরাসা কর্তৃপক্ষের উদ্যোগে গত ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার আসাতেজায়ে কেরামের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত আলেম ও শিক্ষকমণ্ডলীর সর্বসম্মতিক্রমে আগামী ১১ অক্টোবর প্রতিনিধি সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, শতবার্ষিকী সম্মেলনকে সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিদের সম্পৃক্ত করা হচ্ছে। প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে সম্মেলনের সার্বিক প্রস্তুতি, পরিকল্পনা ও বিভিন্ন কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও পরামর্শ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, আল-জামিয়াতুল ইসলামিয়া হামিউস সুন্নাহ মেখল চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল এলাকায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান। শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

মাদানী/এমডব্লিউ

মন্তব্য (০)

মন্তব্য করুন