তাকমিলের সনদে হিফজ শিক্ষক নিয়োগ দেবে আকিজ ফাউন্ডেশন আলিয়া মাদরাসা
নিজস্ব প্রতিবেদক: তাকমিল/কামিলসহ হিফজ সম্পন্নকারীদের জন্য হিফজ শিক্ষক হিসেবে চাকরির সুযোগ দিয়েছে রাজধানীর কেরানীগঞ্জের আকিজ ফাউন্ডেশন আলিয়া মাদরাসা। সম্প্রতি প্রকাশিত এক নিয়োগ বিজ্ঞপ্তিতে হিফজ শিক্ষক/শিক্ষিকা পদে তিনজন নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে হিফজ শিক্ষক/শিক্ষিকা পদে আবেদনের যোগ্যতা হিসেবে ‘তাকমিল/কামিলসহ হিফয’ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ তাকমিল বা কামিলের পাশাপাশি হিফজ সম্পন্ন প্রার্থীরা এ পদে আবেদন করার সুযোগ পাবেন।

হিফজ শিক্ষক/শিক্ষিকা পদে ৩ জন নিয়োগ
আকিজ ফাউন্ডেশন মাদরাসা কেরানীগঞ্জের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, হিফজ শিক্ষক/শিক্ষিকা পদে মোট ৩ জন নিয়োগ দেওয়া হবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে এ পদে আবেদন আহ্বান করা হয়েছে।
মাদরাসাটির অন্যান্য শিক্ষক পদে যেখানে সাধারণ শিক্ষার বিভিন্ন ডিগ্রি, NTRCA ও B.Ed-এর মতো যোগ্যতা চাওয়া হয়েছে, সেখানে হিফজ শিক্ষক পদের জন্য বিশেষভাবে তাকমিল/কামিলসহ হিফজ-এর যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।
রয়েছে আরও কয়েকটি পদ
হিফজ শিক্ষক/শিক্ষিকা ছাড়াও বিজ্ঞপ্তিতে সহকারী শিক্ষক, সহকারী শিক্ষিকা, সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা), গ্রন্থাগারিক, অফিস সহকারী ও পিয়ন পদে জনবল নিয়োগের কথা বলা হয়েছে।
আরও পড়ুন...
সহকারী শিক্ষক পদে আরবি, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলা, ইসলাম শিক্ষা ও সমাজবিজ্ঞান বিষয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এসব পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি বিভিন্ন পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
আবেদনের শেষ সময় ১৯ অক্টোবর
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্তসহ অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর।
আবেদনের শেষ সময় ১৯ অক্টোবর ২০২৬ (সোমবার)। বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষা, ডেমো ক্লাসের টপিক ও ভাইভার তারিখ ফোন কল অথবা মেসেজের মাধ্যমে জানানো হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্বাচিতদের প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
অনলাইনে আবেদন: https://forms.gle/diyXkZuFyHpHyh8X9
কেরানীগঞ্জের মধুঝিটি, হাউজিং-২, আটি বাজার এলাকায় অবস্থিত আকিজ ফাউন্ডেশন মাদরাসার অধ্যক্ষ ইব্রাহীম খলিল স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
মাদানী/এমডব্লিউ
মন্তব্য (০)