‘মাকতাবায়ে খতীবে বাঙাল’ নামে প্রকাশনা প্রতিষ্ঠান চালু করলেন আল্লামা জুনায়েদ আল হাবিব

‘মাকতাবায়ে খতীবে বাঙাল’ নামে প্রকাশনা প্রতিষ্ঠান চালু করলেন আল্লামা জুনায়েদ আল হাবিব

নিজস্ব প্রতিবেদক : ইসলামি জ্ঞানচর্চা, দ্বীনি সাহিত্য ও গবেষণাধর্মী গ্রন্থ প্রকাশের লক্ষ্যে ‘মাকতাবায়ে খতীবে বাঙাল’ নামে একটি নতুন প্রকাশনা প্রতিষ্ঠান চালু করেছেন বিশিষ্ট আলেম ও ইসলামি চিন্তাবিদ আল্লামা জুনায়েদ আল হাবিব।


সাভারের বিরুলিয়া এলাকায় প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়েছে। ইসলামি জ্ঞান ও ঐতিহ্যবাহী দ্বীনি সাহিত্যকে পাঠকের কাছে সহজে পৌঁছে দেওয়া এবং মানসম্মত ইসলামি গ্রন্থ প্রকাশের মাধ্যমে জ্ঞানচর্চার পরিসরকে আরও বিস্তৃত করাই এ প্রকাশনা উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে জানা গেছে।

‘মাকতাবায়ে খতীবে বাঙাল’ থেকে কুরআন-হাদিস, আকিদা, ফিকহ, ইসলামের ইতিহাস, আত্মশুদ্ধি, সমকালীন বিষয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বই প্রকাশের উদ্যোগ নেওয়া হবে ভবিষ্যতে। পাশাপাশি আলেম-ওলামা, গবেষক, শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ পাঠকদের উপযোগী গ্রন্থ প্রকাশের দিকেও গুরুত্ব দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রকাশনা প্রতিষ্ঠানটির ঠিকানা— হাবিবনগর, কামালাপুর, বিরুলিয়া, সাভার, ঢাকা। ইসলামি বইপ্রেমী ও পাঠকদের জন্য নতুন এ প্রকাশনা প্রতিষ্ঠানটি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

মাদানী/এমডব্লিউ

মন্তব্য (০)

মন্তব্য করুন