বারিধারা জামিয়ার শশমাহী পরীক্ষার প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত

মিটিংয়ে উপস্থিত জামিয়ার আসাতিযায়ে কেরাম

নিজস্ব প্রতিনিধি : বারিধারা জামিয়ায় আসন্ন শশমাহী পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক মিটিং অনুষ্ঠিত হয়েছে।

জামিয়ার নাজিমে তালীমাত মাওলানা হেদায়াতুল্লাহ কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মিটিংয়ে পরীক্ষার কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত নেগরান, মুমতাহিন ও তেলাওয়াত পরীক্ষক আসাতিযায়ে কেরাম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...

মিটিংয়ে শশমাহী পরীক্ষার সার্বিক প্রস্তুতি, পরীক্ষার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং সংশ্লিষ্ট দায়িত্বশীলদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এ সময় পরীক্ষার শৃঙ্খলা রক্ষা, দায়িত্ব পালনে আন্তরিকতা এবং নির্ধারিত নিয়মনীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

মিটিংয়ে উপস্থিত আসাতিযায়ে কেরাম পরীক্ষার কার্যক্রম সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

মাদানী/এমডব্লিউ

মন্তব্য (০)

মন্তব্য করুন