মুফতি সাঈদ আহমাদ পালনপুরী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা শনিবার
নিজস্ব প্রতিনিধি : দারুল উলুম দেওবন্দের সাবেক শাইখুল হাদিস ও উসতাদুল আসাতিজা মুফতি সাঈদ আহমাদ পালনপুরী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা আগামী শনিবার (৩ অক্টোবর) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে মুফতি সাঈদ আহমাদ পালনপুরী (রহ.)-এর বর্ণাঢ্য জীবন, ইলমি খেদমত, শিক্ষাদান, লেখনী ও ইসলামী জ্ঞানচর্চায় তাঁর অবদান নিয়ে আলোচনা করা হবে। একই সঙ্গে তাঁর জীবন ও কর্মের ওপর রচিত একটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ৩ অক্টোবর ২০২৬, শনিবার বিকেল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন...
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট আলেম-উলামা ও গবেষকগণ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তাঁদের মধ্যে রয়েছেন মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা মাহফুজুল হক, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা আবদুল গাফফার, মুফতি মকুবল হোসাইন কাসেমী, মাওলানা শফিকুল ইসলাম মাদানী, মুফতি আব্দুস সালাম, মুফতি এনামুল হক কাসেমী, মাওলানা লোকমান মাযহারী, মাওলানা আবু মূসা, মাওলানা আনোয়ার জমশেদ, মাওলানা আবদুর রাজ্জাক কাসেমী ও মাওলানা হেমায়েতুল্লাহ কাসেমীসহ অনেকে।

এ ছাড়া মাওলানা আবদুল কুদ্দুস তালুকদার, মাওলানা আহমদ মামুন, মাওলানা জিকরুল্লাহ খান, মুফতি মোহাম্মদ আলী, মাওলানা ফয়জুল্লাহ সন্দ্বীপী, মুফতি মাসউদুল করীম, অধ্যাপক ড. মুফতি গাজী মো. জহিরুল ইসলাম, মুফতি ইমাদুদ্দীন, মাওলানা আবদুল আখির, মুফতি আনোয়ার মাহমুদ, মাওলানা মুফতি জামাল উদ্দীন ও মাওলানা খন্দকার মনসুর আহমদ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেবেন মুফতি মুঈনুল ইসলাম কাসেমী, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মাহফুজুর রহমান, মুফতি মুহাম্মদ আমিনুল ইসলাম, মুফতি শরীফুল ইসলাম কাসেমী, মাওলানা মারুফ মুজিব, মাওলানা আবুল ফাতাহ কাসেমী ও মাওলানা মুহাম্মদুল্লাহ কাসেমী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লেখক ও গবেষক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। অনুষ্ঠানটির আয়োজনে রয়েছে আবনায়ে দারুল উলুম দেওবন্দ বাংলাদেশ। আয়োজকদের পক্ষ থেকে আলেম-উলামা, শিক্ষার্থী, গবেষক ও ধর্মপ্রাণ সর্বসাধারণকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
মাদানী/এমডব্লিউ
মন্তব্য (০)