রিয়াদে বোমা হামলায় শহীদ বাংলাদেশি হাজীদের প্রতি বসুন্ধরা হজ কাফেলার শোক

রিয়াদে বোমা হামলায় শহীদ বাংলাদেশি হাজীদের প্রতি বসুন্ধরা হজ কাফেলার শোক

নিজস্ব প্রতিবেদক : রিয়াদে বোমা হামলায় বাংলাদেশি হাজীদের নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বসুন্ধরা হজ কাফেলার জিম্মাদার মাওলানা সিদ্দিকুল ইসলাম তোফায়েল। একই সঙ্গে এ ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়ার আহবান জানিয়েছেন তিনি।

এক শোকবার্তায় বসুন্ধরা হজ কাফেলার পক্ষ থেকে শাহাদাতবরণকারী হাজীদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। প্রিয়জন হারানোর এই কঠিন সময়ে আল্লাহ তাআলা যেন তাঁদের ধৈর্য ধারণের তাওফিক দান করেন এবং তাঁদের অন্তরে প্রশান্তি নাজিল করেন—সে কামনাও করা হয়।

শোকবার্তায় আরও বলা হয়, পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাত্রা করা হাজীদের এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তাঁদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাআলা যেন নিহতদের ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মাকাম দান করেন এবং তাঁদের কবরকে নূরে আলোকিত করেন।

এছাড়া হামলায় আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। মহান আল্লাহ যেন তাঁদের শারীরিক ও মানসিক কষ্ট দূর করে পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং নিরাপদে স্বাভাবিক জীবনে ফিরে আসার তাওফিক দেন—এ জন্য বিশেষ দোয়া করা হয়।

বসুন্ধরা হজ কাফেলার পক্ষ থেকে নিহত ও আহতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে মহান আল্লাহর কাছে এই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দোয়া করা হয়।

মন্তব্য (০)

মন্তব্য করুন