কওমি মাদরাসার প্রতিনিধি দলের সঙ্গে শিক্ষামন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

কওমি মাদরাসার প্রতিনিধি দলের সঙ্গে শিক্ষামন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের কওমি মাদ্রাসার প্রতিনিধি দলের নেতৃবৃন্দ।

আজ (১৯ আগস্ট) বুধবার জাতীয় সংসদ ভবনের অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, এর উন্নয়ন ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মন্ত্রীর সঙ্গে কওমি মাদ্রাসার প্রতিনিধি দলের নেতৃবৃন্দের আলোচনা হয়।

এ সময় কওমি মাদ্রাসার প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎকালে কওমি মাদ্রাসার প্রতিনিধি দলের মাঝে উপস্থিত ছিলেন জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম ও শায়খুল হাদীস মুফতি মনির হোসাইন কাসেমী, চট্টগ্রামের বাবুনগর জামিয়ার মাও. মীর ইদ্রিস, জিরি মাদরাসার মহাপরিচালক মাও. খুবাইব জিরী, মধুপুর মাদরাসার মাওলানা আবু আম্মার আব্দুল্লাহ, আল জামিয়াতুল উলুম আল ইসলামিয়া লালখান বাজার মাদরাসার সহকারী মহাপরিচালক মুফতি হারুন ইজহার, ঢাকার মুফতি রেজাউল করিম আবরারসহ অন্যান্য উলামায়ে কেরাম।

মন্তব্য (০)

মন্তব্য করুন