জামিয়া মাদানিয়া বারিধারায় হিফজ সম্পন্নকারী সাবেক শিক্ষার্থী হাফেজ রোহান আর নেই
নিজস্ব প্রতিবেদক : জামিয়া মাদানিয়া বারিধারার সাবেক হিফজ সম্পন্নকারী শিক্ষার্থী হাফেজ রোহান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সে কুমিল্লা জেলার মইশাইর বড় হুজুর বাড়ি নিবাসী জনাব মো. হান্নান মিয়ার একমাত্র ছেলে। গত শুক্রবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মাথায় অস্ত্রোপচার করা হয়। দীর্ঘ ৬ দিন চিকিৎসাধীন থাকার পর আইসিইউতে গতকাল বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬ ঈ.) সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেন।
মরহুম হাফেজ মো. রোহান প্রায় চার বছর আগে জামিয়া মাদানিয়া বারিধারা থেকে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকায় একটি মাদ্রাসায় পড়াশোনা করছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, হাফেজ রোহান ছিলেন তাঁর পিতা-মাতার একমাত্র ছেলে। তাঁর ছোট দুই বোন মুদাফফরগঞ্জ আলী নওয়াব হাই স্কুল অ্যান্ড কলেজের নবম ও ষষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্রী।
তাঁর ইন্তেকালে পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষক-সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
আল্লাহ তাআলা মরহুম হাফেজ মো. রোহানকে ক্ষমা করুন, তাঁর কবরকে নূরে ভরপুর করুন এবং জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম নসিব করুন। তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ধৈর্যের সঙ্গে সহ্য করার তাওফিক দান করুন। আমিন।
মন্তব্য (০)