বারিধারা জামিয়ায় মেধাবী শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার হিসেবে মাসিক ইউটিলিটি বিল মওকুফ

জামিয়া মাদানিয়া বারিধারা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা-এর ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের প্রথম সাময়িক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করা হয়েছে।

চলতি বছরের ইফতেতাহী সবক অনুষ্ঠানে জামিয়ার মুহতামিম ও শায়খুল হাদীস মুফতি মনির হোসাইন কাসেমী হাফিজাহুল্লাহর ঘোষণার পরিপ্রেক্ষিতে প্রথম সাময়িক পরীক্ষায় ইবতিদাইয়া থেকে তাকমীল পর্যন্ত প্রতিটি জামাতের সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রথম তিনজন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে মাসিক ইউটিলিটি বিল মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জামিয়া কর্তৃপক্ষের ঘোষণায় বলা হয়েছে, নির্বাচিত কৃতী শিক্ষার্থীদের এই সুবিধা (ইউটিলিটি বিল মওকুফ) আগামী মাস (সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ) থেকে কার্যকর হবে, ইনশাআল্লাহ।

এদিকে প্রথম সাময়িক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত কৃতী শিক্ষার্থীদের জামাতভিত্তিক তালিকাও প্রকাশ করেছে জামিয়া কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করা এবং মেধাবীদের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের প্রণোদনা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও পরীক্ষায় ভালো ফল অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

মন্তব্য (০)

মন্তব্য করুন