৩ দিনের তাবলিগ জামাতে গেলেন বারিধারা জামিয়ার ২৪ শিক্ষার্থী

জামিয়া মাদানিয়া বারিধারা

নিজস্ব প্রতিনিধি : ৩ দিনের তাবলিগ জামাতে গেলেন দেশের ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বারিধারার ২৪ শিক্ষার্থী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬ ঈ.) বাদ জোহর জামিয়ার মসজিদ থেকে ৩ দিনের দাওয়াতী সফরে বের হোন তারা।

জামিয়ার শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনার পাশাপাশি দ্বীনি দাওয়াত ও তাবলিগের মেহনতের সঙ্গে সম্পৃক্ত আছেন। প্রতি সপ্তাহে ২৪ ঘন্টার তাবলিগে বের হোন তারা। এরই ধারাবাহিকতায় এবার ২৪ জন শিক্ষার্থী তিন দিনের জন্য তাবলিগ জামাতে অংশগ্রহণের উদ্দেশ্যে জামিয়া থেকে বের হয়েছেন।

এর আগে গত শনিবার জামিয়ার পক্ষ থেকে তিনদিনের মাসিক ছুটির ঘোষণা দেওয়া হয়। ছুটিকালীন সময়ে বাড়ী না গিয়ে দাওয়াতের কাজে বের হোন এ ২৪ শিক্ষার্থী। এ সময় তারা কুরআন তিলাওয়াত, তালিম ও দ্বীনের দাওয়াতের কাজে সময় কাটাবেন। পাশাপাশি নিজেদের আমল-আখলাকের উন্নতি এবং দ্বীনের প্রতি আগ্রহ ও দায়িত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে মেহনত করবেন।

জামিয়ার শিক্ষার্থীদের এ তাবলিগ জামাতে অংশগ্রহণকে দ্বীনি শিক্ষা ও আমলের সমন্বিত চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। শিক্ষকরা শিক্ষার্থীদের এ সফর কবুল ও ফলপ্রসূ হওয়ার জন্য দোয়া করেছেন।

মাদানী/এমডব্লিউ

মন্তব্য (০)

মন্তব্য করুন