এবার শরহে বেকায়া পাসে অফিস সহকারী নেবে বারিধারা ইসলামিক সেন্টার
নিজস্ব প্রতিনিধি : রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে অবস্থিত 'বারিধারা জামে মসজিদ ও ইসলামিক সেন্টার'- এ অফিস সহকারী পদে জনবল নিয়োগ দেওয়া হবে। কম্পিউটার/অফিস বিভাগে একজন দক্ষ ও দায়িত্বশীল অফিস সহকারী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীকে দেশের যেকোনো স্কুল থেকে এসএসসি/সমমান অথবা যেকোনো মাদরাসা থেকে শরহে বেকায়া শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীর বয়স ২২ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
প্রার্থীর কম্পিউটারের সাধারণ ও অফিসিয়াল কাজে দক্ষতা থাকতে হবে। বিশেষ করে এমএস ওয়ার্ডে টাইপিং, ডকুমেন্ট তৈরি ও সম্পাদনা এবং এমএস এক্সেলের প্রয়োজনীয় ও প্রাথমিক কাজ জানতে হবে। এছাড়া ই-মেইল, প্রিন্ট, স্ক্যান, ফটোকপি ও অন্যান্য আনুষঙ্গিক কম্পিউটার কাজে দক্ষতা থাকা আবশ্যক।
বাংলা, ইংরেজি ও আরবি টাইপিংয়ে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি প্রার্থীকে দায়িত্বশীল, সময়ানুবর্তী, ভদ্র ও আমানতদার হতে হবে। মসজিদের নিয়ম-কানুন মেনে আন্তরিকতার সঙ্গে কাজ করার মানসিকতা এবং মসজিদের আদব-আখলাকের প্রতি যত্নশীল ও সুন্নাতের পাবন্দ হওয়াও নিয়োগের অন্যতম শর্ত।
নিয়োগপ্রাপ্ত ব্যক্তির বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) ও প্রয়োজনীয় ডকুমেন্টসহ যোগাযোগ করতে বলা হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬ ঈ. পর্যন্ত।
যোগাযোগের ঠিকানা:
বারিধারা জামে মসজিদ ও ইসলামিক সেন্টার, প্লট-১, রোড-২৩, বারিধারা ডিপ্লোমেটিক জোন, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২।
মোবাইল: +৮৮০ ১৭১৬-৬৬৬৯০৮।
মন্তব্য (০)