আগস্টে মূল্যস্ফীতি আরও কমে দাঁড়ালো ৮.২৬ শতাংশে

আগস্টে মূল্যস্ফীতি আরও কমে দাঁড়ালো ৮.২৬ শতাংশে

নিজস্ব প্রতিনিধি : জুলাই মাসের ধারাবাহিকতায় অগাস্ট মাসেও মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ৮.২৬ শতাংশে; যা ১০ মাসের মধ্যে সবচেয়ে কম। চলতি অর্থবছরের আগের মাস জুলাইয়ে পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতির এ হার ছিল ৮.৩২ শতাংশ। আর গত ২০২৫ সালের অক্টোবরে এ হার ছিল ৮.১৭ শতাংশ।

এরপর থেকে আবার দেশে মূল্যস্ফীতি বাড়তে শুরু করে। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করে। টানা ৩ মাস ৯ শতাংশের বেশি মূল্যস্ফীতি থাকার পর জুলাইয়ে মূল্যস্ফীতি কমেছিল। আগস্ট মাসে আরও কমলো।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব মূল্যস্ফীতিতে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এর ফলে সীমিত ও মধ্যবিত্ত পরিবারগুলো ওপর খরচের চাপে আছে। বিবিএসের হিসাব অনুসারে, গত আগস্টে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ০২ শতাংশ। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয় ৯ দশমিক ৩২ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরে (জুলাই-জুন) গড় মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৬৮ শতাংশ। জিনিসপত্রের দাম বাড়লে সীমিত ও মধ্য আয়ের মানুষের কষ্ট বাড়ে।

সেই তুলনায় আয় না বাড়লে তাদের সংসার চালানের খরচ বেড়ে যায়। সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ায় পণ্য পরিবহনের খরচ বেড়েছে। ফলে বাজারে শাকসবজি, মাছ-মাংসের দাম চড়া।

মন্তব্য (০)

মন্তব্য করুন