শশমাহী পরীক্ষার তারিখ ঘোষণা করলো বারিধারা মাদরাসা
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার শশমাহী পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬ ঈ.) জামিয়ার আসাতিযায়ে কেরামের মিটিংয়ে এ সময়সূচি ঘোসণা করেন জামিয়ার মুহতামিম ও শায়খুল হাদীস মুফতি মনির হোসাইন কাসেমী। ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ১৫ অক্টোবর ২০২৬ ঈসায়ী, বৃহস্পতিবার থেকে শশমাহী পরীক্ষা শুরু হবে।
আরও পড়ুন...
এর আগে আাগমী ৭ অক্টোবর ২০২৬ ঈসায়ী, বুধবার থেকে পরীক্ষার প্রস্তুতিমূলক খেয়ার কার্যক্রম শুরু হবে। পরীক্ষা শেষে ২২ অক্টোবর ২০২৬ ঈসায়ী, বৃহস্পতিবার থেকে মাদরাসায় পরীক্ষার ছুটি শুরু হবে।
ছুটি শেষে আগামী ২ নভেম্বর ২০২৬ ঈসায়ী, সোমবার মাদরাসা পুনরায় খুলবে এবং নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু হবে।
বারিধারা মাদরাসার পরীক্ষার ঘোষিত সময়সূচি
- খেয়ার শুরু: ৭ অক্টোবর ২০২৬ ঈসায়ী, বুধবার
- শশমাহী পরীক্ষা শুরু: ১৫ অক্টোবর ২০২৬ ঈসায়ী, বৃহস্পতিবার
- পরীক্ষার ছুটি: ২২ অক্টোবর ২০২৬ ঈসায়ী, বৃহস্পতিবার থেকে
- ছুটি শেষে মাদরাসা খোলা: ২ নভেম্বর ২০২৬ ঈসায়ী, সোমবার
মন্তব্য (০)