বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার নেগরান ও মুমতাহিন আবেদন শুরু
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড—বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার নেগরান (পরিদর্শক) ও মুমতাহিন (পরীক্ষক) হিসেবে দায়িত্ব পালনের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) থেকে অনলাইনে এ আবেদন কার্যক্রম শুরু হয়। আবেদন করতে হবে বেফাকের নির্ধারিত অনলাইন পোর্টালে লগইন করে।
বেফাকের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি (১২ সেপ্টেম্বর ২০২৬) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ রবিউস সানি ১৪৪৮ হিজরি।

আবেদনকারীদের অনলাইনে আবেদন করার আগে নেগরান ও মুমতাহিন পদে আবেদনের জন্য নির্ধারিত শর্তাবলি ও যোগ্যতা ভালোভাবে দেখে নেওয়ার জন্য বলা হয়েছে।
এ ছাড়া আবেদন প্রক্রিয়ার অংশ হিসেবে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট মাদরাসার মুহতামিমের সিল ও স্বাক্ষর নিতে হবে। পরে পূরণকৃত আবেদন ফরম অনলাইনে আপলোড করতে হবে।
আবেদনকারীরা বেফাকের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি, শর্তাবলি ও যোগ্যতা এবং আবেদন ফরম ডাউনলোড করে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
বেফাকের নেগরান ও মুমতাহিন হিসেবে আবেদন করতে আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত তথ্য ও অনলাইন আবেদন প্রক্রিয়া জানতে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করা যাবে।
প্রয়োজনীয় ফাইল (PDF) ডাউনলোড:
১. বিজ্ঞপ্তি ডাউনলোড:
https://drive.google.com/.../1CunmmF7FpITnQNwYkvo.../view...
২. শর্তাবলি ও যোগ্যতা:
https://drive.google.com/.../1-iUuQSfEh60HfMoX2KC.../view...
৩. আবেদন ফরম:
https://drive.google.com/.../1udVdQ79M8D5Ixm51ufM.../view...
ভিজিট করুন: befaqbd.org

মাদানী/এমডব্লিউ
মন্তব্য (০)