বেফাকের ইলমে কিরাআত পরীক্ষার মারকায নির্ধারিত হলো বারিধারা মাদরাসা

জামিয়া মাদানিয়া বারিধারা

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড—বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিতব্য ইলমে কিরাআত পরীক্ষার মারকায নির্ধারণ করা হয়েছে রাজধানীর বারিধারা মাদরাসায়।

বেফাক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত মারকাযে সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা ইলমে কিরাআত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পরীক্ষাদেরকে কেন্দ্র করে বারিধারা মারকায কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে বলে জানা গেছে।

আরও পড়ুন...

ইলমে কিরাআত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের কোরআন তিলাওয়াতের শুদ্ধতা, মাখরাজ, তাজবিদ ও কিরাআতের বিভিন্ন বিষয়ে দক্ষতা যাচাই করা হয়। কোরআন মাজিদের শুদ্ধ ও সুন্দর তিলাওয়াত নিশ্চিত করার ক্ষেত্রে এ পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পরীক্ষার্থীদের বেফাকের নির্ধারিত নিয়ম-কানুন মেনে যথাসময়ে মারকাযে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।

মাদানী/এমডব্লিউ

মন্তব্য (০)

মন্তব্য করুন