সম্পত্তি হস্তান্তর আইন সংশোধন বিল নিয়ে গোলটেবিল বৈঠক আগামীকাল
নিজস্ব প্রতিনিধি : শরীয়ার দৃষ্টিতে প্রস্তাবিত ‘সম্পত্তি হস্তান্তর আইন সংশোধন বিল-২০২৬’ নিয়ে আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীতে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে।
‘ঈমান আকিদা সংরক্ষণ কমিটি’র উদ্যোগে আয়োজিত এ গোলটেবিল বৈঠকটি বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত হবে।
বৈঠকে শরীয়ার দৃষ্টিতে সম্পত্তি হস্তান্তর আইন সংশোধন বিল-২০২৬-এর বিভিন্ন দিক, এর প্রয়োজনীয়তা, সম্ভাব্য প্রভাব এবং ইসলামী শরীয়ার সঙ্গে এর সামঞ্জস্য নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেম-ওলামা ও ইসলামী চিন্তাবিদরা।
আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা), মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা রাশেদ উদ্দিন, মাওলানা যাইনুল আবেদীন বিশিষ্ট লেখক ও গবেষক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি বশির উল্লাহ মাদানীনগর, মুফতি এনামুল হক বসুরহাট, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতি কেফায়েতুল্লাহ আজহারী, মুফতি রেজওয়ান রিফিকী, মুফতি রেজাউল করিম আবরার, মুফতি আবু সাঈদ নোমান, মুফতি জাবের কাসেমী, মুফতি ইমরানুল বারী সিরাজী ও মাওলানা গাজী ইয়াকুব উসমানী বি-বাড়িয়া প্রমূখ।
এ ছাড়া অপর পাশে আলোচক হিসেবে থাকবেন মাওলানা আব্দুল আওয়াল (পীর সাহেব—ডি.আই.টি), মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা সাইয়েদ এনায়েত উল্লাহ আব্বাসী, মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান বাহাদুরপুর, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা মুহাম্মদ আলম কাসেমী, মুফতি শামসুদ্দিন ফারুকী, মুফতি নাজমুল হাসান বিননূরী সাভার, মুফতি হিফজুর রহমান মিরপুরসহ আরও অনেকে।
গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করবেন মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। অনুষ্ঠানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মুফতি সালাহ উদ্দিন।
আয়োজকরা সংশ্লিষ্ট আলেম, গবেষক, সাংবাদিক ও সচেতন মহলকে এ গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
মাদানী/এমডব্লিউ
মন্তব্য (০)