ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জাতীয় প্রতিযোগিতা ও সীরাত মাহফিলের আলোচনা, পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় ইসলামিক ফাউন্ডেশনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় ধর্মপ্রতিমন্ত্রী শামীম মোহাম্মদ কায়সার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সম্মানিত সদস্য মুফতি মনির হোসাইন কাসেমী ও মুফতি শরীফ উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী।

প্রধান অতিথির বক্তব্যে হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও জীবনদর্শন অনুসরণের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মহানবী (সা.)-এর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে শান্তি, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা পর্ব শেষে জাতীয় সীরাতুন্নবী (সা.) প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট ওলামায়ে কেরাম, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও তাদের অভিভাবকসহ বিপুলসংখ্যক সাধারণ শ্রোতা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)

মন্তব্য করুন