মহান আল্লাহর যতটা প্রয়োজন, মানুষের প্রয়োজন কখনোই ততটা নয় : মুফতি মেনক

মহান আল্লাহর যতটা প্রয়োজন, মানুষের প্রয়োজন কখনোই ততটা নয় : মুফতি মেনক

মাদানী আন্তর্জাতিক :
মানুষের জীবনে একে অপরের প্রয়োজন রয়েছে। তবে কোনো মানুষের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়া উচিত নয়। প্রকৃত শক্তি ও নির্ভরতার উৎস মহান আল্লাহ—এমনই একটি বার্তা দিয়েছেন বিশ্বখ্যাত ইসলামি স্কলার ও বক্তা মুফতি ড. ইসমাইল মেনক।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “যখন আপনি কোনো একজন মানুষের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েন, তখন মহান আল্লাহ কখনো কখনো সেই মানুষটিকে আপনার জীবন থেকে দূরে সরিয়ে দেন—যাতে আপনি বুঝতে পারেন, আপনার প্রকৃত শক্তির উৎস কোথায়।”

তিনি আরও বলেন, “মনে রাখবেন, জীবনে মানুষের প্রয়োজন আছে; তবে মহান আল্লাহর যতটা প্রয়োজন, মানুষের প্রয়োজন কখনোই ততটা নয়।”


মুফতি ড. ইসমাইল মেনক বিশ্বব্যাপী পরিচিত একজন ইসলামি স্কলার ও দাঈ। তিনি জিম্বাবুয়েতে জন্মগ্রহণ ও বেড়ে ওঠেন এবং মদিনায় শরিয়াহ বিষয়ে পড়াশোনা করেছেন। তাঁর অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, তিনি আল্ডারগেটস ইউনিভার্সিটি থেকে সোশ্যাল গাইডেন্স বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। ইসলামি শিক্ষা ও দাওয়াহর পাশাপাশি তিনি বিশ্বজুড়ে বিভিন্ন স্থানে বক্তৃতা ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।


মুফতি মেনকের এ বক্তব্যে মানুষের প্রতি প্রয়োজনীয় সম্পর্ক বজায় রাখার পাশাপাশি হৃদয়ের নির্ভরতা একমাত্র মহান আল্লাহর ওপর রাখার গুরুত্ব ফুটে উঠেছে। জীবনে কোনো প্রিয় ব্যক্তি বা সহায়তাকারী দূরে সরে গেলেও হতাশ না হয়ে আল্লাহর ওপর ভরসা রাখার আহ্বান রয়েছে তাঁর এ বার্তায়।

মাদানী/এমডব্লিউ

মন্তব্য (০)

মন্তব্য করুন