বারিধারা জামিয়ায় তাশরিফ এনেছেন ভারতের সাবেক মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী
নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গ সরকারের সাবেক গণগ্রন্থাগার মন্ত্রী ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বারিধারায় তাশরিফ এনেছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তিনি জামিয়া মাদানিয়া বারিধারায় উপস্থিত হলে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়।
এ সময় তিনি জামিয়ার বিভিন্ন কার্যক্রম ও শিক্ষাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রতিষ্ঠানটির শিক্ষা, দাওয়াহ ও দ্বীনি খেদমতের বিভিন্ন দিক সম্পর্কে অবগত হন।
মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী ভারতের পশ্চিমবঙ্গের একজন প্রখ্যাত আলেম ও রাজনীতিবিদ। তিনি পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি দ্বীনি শিক্ষা, ইসলামী মূল্যবোধ ও মুসলিম সমাজের বিভিন্ন বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
বারিধারা জামিয়ায় তার আগমনকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় তিনি জামিয়ার শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
মাদানী/এমডব্লিউ
মন্তব্য (০)