দাওরায়ে হাদীসের সনদে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটে শিক্ষক নিয়োগ, বেতন ৩৫ হাজার
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII), জলসিড়ি, ঢাকা-তে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠানটিতে আরবি সাবজেক্টের শিক্ষক পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। এ পদে শিক্ষাগত যোগ্যতা হিসেবে দাওরায়ে হাদীস (তাকমিল) সনদকেও গ্রহণযোগ্য যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, জুনিয়র টিচার (ফুল-টাইম, কন্ট্রাকচুয়াল) পদে নিয়োগ দেওয়া হবে। এ পদে মাসিক বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনাসাপেক্ষে বাড়তে পারে।
আরবি শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা
আরবি বিষয়ের শিক্ষক পদে আবেদনকারীর আরবি, আল-কুরআন, ইসলামিক স্টাডিজে বিএ (অনার্স), কামিল/তাকমিল (দাওরায়ে হাদীস) অথবা সমমানের যোগ্যতা থাকতে হবে। সব পর্যায়ে ন্যূনতম CGPA ৩.০০ বা সমমানের ফলাফল চাওয়া হয়েছে।
এ ছাড়া প্রার্থীকে শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াত করতে সক্ষম হতে হবে। পাশাপাশি আরবি ও ইংরেজি ভাষায় সাবলীলভাবে কথা বলার দক্ষতা থাকতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের জন্য ইংরেজি মাধ্যম স্কুলে ন্যূনতম ৬ মাসের শিক্ষকতার অভিজ্ঞতা চাওয়া হয়েছে। একই সঙ্গে Early Years ও Primary Level Cambridge Curriculum, শিক্ষাদান পদ্ধতি ও শ্রেণিকক্ষ পরিচালনা সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
প্রার্থীর বয়স ২৪ থেকে ৩৫ বছর হতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই অনুশীলনকারী মুসলিম হতে হবে।
আবেদন করা যাবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে জীবনবৃত্তান্ত (CV) ও সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে info@aiii.edu.bd ই-মেইলে। পাশাপাশি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে E-Recruitment অপশনের মাধ্যমে অনলাইনেও আবেদন করা যাবে।
বাছাইকৃত প্রার্থীদের পরবর্তী সময়ে লিখিত পরীক্ষা, সাক্ষাৎকার ও ডেমোনস্ট্রেশনের জন্য ডাকা হবে।
দাওরায়ে হাদীসসহ ইসলামি শিক্ষায় শিক্ষিত এবং আরবি ও ইংরেজিতে দক্ষ প্রার্থীদের জন্য এটি হতে পারে আধুনিক শিক্ষাব্যবস্থার পরিবেশে দ্বীনি শিক্ষার খেদমত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা বিজ্ঞপ্তির বিস্তারিত শর্ত যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেন।
মন্তব্য (০)