অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়াল তাহাফ্ফুজে দ্বীন উলামা ত্বলাবা পরিষদ
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নে অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়িয়েছে তাহাফ্ফুজে দ্বীন উলামা ত্বলাবা পরিষদ।
বিলডোরা ইউনিয়নের নোয়াগাঁও সরকার বাড়ির বাসিন্দা মো. এমদাদুল হক অসুস্থ হয়ে পড়লে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাড়িতে যান তাহাফ্ফুজে দ্বীন উলামা ত্বলাবা পরিষদের নেতৃবৃন্দ। এ সময় তারা অসুস্থ এমদাদুল হকের পাশে দাঁড়িয়ে তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। মানুষের বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং তাদের দুঃখ-কষ্টে পাশে থাকা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। এ ধরনের মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে।
তারা মো. এমদাদুল হকের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
তাহাফ্ফুজে দ্বীন উলামা ত্বলাবা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর মতো মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
মাদানী/এমডব্লিউ
মন্তব্য (০)