শশমাহী পরীক্ষা শেষে ছুটি ঘোষণা করল বারিধারা মাদরাসা

শশমাহী পরীক্ষা শেষে ছুটি ঘোষণা করল বারিধারা মাদরাসা

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বারিধারার ২০২৬-২৭ ঈসায়ী শিক্ষাবর্ষের শশমাহী পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষা শেষে জামিয়া কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছেন। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১ নভেম্বর ২০২৬ ঈসায়ী, রোববার পর্যন্ত ছুটি চলবে। ছুটি শেষে ২ নভেম্বর, সোমবার সকাল ৯টা থেকে জামিয়ার নিয়মিত দরস ও পাঠদান কার্যক্রম শুরু হবে।

জামিয়ার কিতাব, হিফজ ও মক্তব বিভাগের শশমাহী পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ ২২ অক্টোবর সম্পন্ন হয়। পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে জামিয়ার আসাতিযায়ে কেরাম ও সংশ্লিষ্ট দায়িত্বশীলরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

২ নভেম্বর থেকে নিয়মিত পাঠদান শুরু

জামিয়া কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, ছুটি শেষে আগামী ২ নভেম্বর, সোমবার সকাল ৯টা থেকে যথারীতি নিয়মিত দরস ও পাঠদান কার্যক্রম শুরু হবে। এদিন থেকেই শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষাকার্যক্রমে অংশগ্রহণ করতে হবে।

এ পরিপ্রেক্ষিতে জামিয়া কর্তৃপক্ষ সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের পূর্বেই মাদরাসায় উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন। যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করে নতুন উদ্যমে পাঠদান কার্যক্রমে অংশগ্রহণের প্রস্তুতি সম্পন্ন করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সুষ্ঠুভাবে সম্পন্ন শশমাহী পরীক্ষা

শশমাহী পরীক্ষা চলাকালে পরীক্ষার হল ব্যবস্থাপনা, নেগরানি ও সার্বিক তত্ত্বাবধানে দায়িত্ব পালন করেন জামিয়ার আসাতিযায়ে কেরাম। তাঁদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সম্মিলিত প্রচেষ্টায় পরীক্ষার কার্যক্রম সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

মাদানী/এমডিব্লউ

মন্তব্য (০)

মন্তব্য করুন