মৃত্যুর সময়েও তাসবীহ পাঠ করছিল যে হাত

মৃত্যুর সময়েও তাসবীহ পাঠ করছিল যে হাত

।। হোসাইন আহমদ ।।

জীবনের শেষ মুহূর্তেও আল্লাহর যিকির তাসবীহ পাঠে মশগুল ছিলেন মেখল মাদরাসার সম্মানিত মুহতামিম, বিশিষ্ট আলেম ও শায়খ ওসমান ফয়জী রহিমাহুল্লাহ। তাসবীহ পাঠরত অবস্থাতেই তিনি মহান রবের ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেছেন বলে তাঁর স্বজন ও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ইন্তেকালের পর তাঁর হাতের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়, তাঁর আঙুলের গিঁটে গিঁটে তাসবীহের দানা রয়েছে—যেন মৃত্যুর মুহূর্তেও তাঁর হাত আল্লাহর যিকিরের সাক্ষ্য বহন করছে।

তাঁর জীবনের শেষ সময়ের এই দৃশ্য হৃদয় ছুঁয়ে যায়। একজন মুমিনের জন্য এর চেয়ে আবেগঘন বিদায়ের দৃশ্য আর কী হতে পারে—মৃত্যুর আগমুহূর্তেও মুখ ও আঙুল আল্লাহর যিকিরে ব্যস্ত!

এই ঘটনা স্মরণ করিয়ে দেয়

তাঁর ইন্তেকালের এই ঘটনা স্মরণ করিয়ে দেয়, মানুষের জীবনের শেষ মুহূর্তটি কতটা মূল্যবান। যে মানুষ জীবনের অধিকাংশ সময় আল্লাহর স্মরণে কাটানোর চেষ্টা করেন, তাঁর বিদায়ের মুহূর্তও যেন সেই আমলেরই প্রতিচ্ছবি হয়ে ওঠে।

আরও পড়ুন...

তাঁর হাত যেন নীরবে বলে যাচ্ছে—জীবনের শেষ প্রান্তেও যিকির থামেনি।

সুবহানাল্লাহ! কী হৃদয়স্পর্শী বিদায়!

আল্লাহ তাআলা শায়খ ওসমান ফয়জী রহিমাহুল্লাহকে ক্ষমা করুন, তাঁর কবরকে নূরে ভরে দিন, তাঁর ইলম ও দ্বীনি খেদমতগুলো কবুল করুন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন, ইয়া রব্বাল আলামিন।

মাদানী/এমডব্লিউ

মন্তব্য (০)

মন্তব্য করুন