বাড্ডা কামিল মাদরাসার বিশাল নিয়োগ সার্কুলার
ঢাকার উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদরাসায় আকর্ষণীয় বেতন-ভাতায় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠানটিতে এমপিও বহির্ভূতভাবে জরুরি ভিত্তিতে বিভিন্ন পদে মোট ৮ জন শিক্ষক ও প্রদর্শক নিয়োগ দেওয়া হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রভাষক (পদার্থবিজ্ঞান), প্রভাষক (রসায়ন), প্রভাষক (জীববিজ্ঞান) ও প্রভাষক (গণিত) পদে একজন করে মোট চারজন নিয়োগ দেওয়া হবে। এসব পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে অনার্স ও মাস্টার্স চাওয়া হয়েছে।
এ ছাড়া প্রদর্শক—পদার্থ/রসায়ন/জীববিজ্ঞান পদে একজন নিয়োগ দেওয়া হবে। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতক।
অন্যদিকে সহকারী শিক্ষক—ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ এবং হিসাব বিজ্ঞান পদে একজন করে মোট তিনজন নিয়োগ দেওয়া হবে। এসব পদের ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করা হয়েছে।
আবেদনের সময়সীমা
আগ্রহী প্রার্থীদের পূর্ণ বায়োডাটা, ছবি, জাতীয় পরিচয়পত্র ও সকল সনদপত্রের ফটোকপি সংযুক্ত করে নির্ধারিত ঠিকানায় আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ।
আবেদন ও নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের অধ্যক্ষের সঙ্গে ০১৯১০২০১৫৫৬ নম্বরে এবং উপাধ্যক্ষের সঙ্গে ০১৯১১১৯৬৩০১ নম্বরে যোগাযোগ করা যাবে।
আবেদনের ঠিকানা:
অধ্যক্ষ, উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদরাসা,
চ-৮৬, উত্তর বাড্ডা, গুলশান, ঢাকা-১২১২।
মন্তব্য (০)