বারিধারা জামিয়ায় আরবী বিতর্ক প্রতিযোগিতা আজ : বিচারক দুই আরব মেহমান
নিজস্ব প্রতিনিধি :
রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বারিধারার আদব বিভাগের উদ্যোগে আজ সোমবার (৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে আরবী বিতর্ক প্রতিযোগিতা। বাদ মাগরিব জামিয়া প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় আদব বিভাগের শিক্ষার্থীরা আরবী ভাষায় বিতর্কে অংশগ্রহণ করবেন। শিক্ষার্থীদের আরবী ভাষায় দক্ষতা, যুক্তি উপস্থাপন, বাচনভঙ্গি ও বক্তব্য প্রদানের নৈপুণ্য বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ প্রতিযোগিতায় বিচারক হিসেবে আরব বিশ্বের দুই বিশিষ্ট মেহমান উপস্থিত থাকবেন। তাঁরা হলেন— শায়খ ড. কামাল আল খলিফা ও শায়খ নূরুদ্দীন সুদানী।
আরব বিশ্বের দুই মেহমানের উপস্থিতি ও মূল্যায়ন শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুপ্রেরণার উৎস হবে বলে আশা করা হচ্ছে। তাঁদের কাছ থেকে আরবী ভাষা ও বিতর্কের বিষয়ে সরাসরি দিকনির্দেশনা পাওয়ারও সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি মনির হোসেন কাসেমী।
জামিয়ার শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি আরবী ভাষায় সাবলীলতা অর্জন এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে যুক্তিনির্ভর আলোচনা ও মতবিনিময়ের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন করা হচ্ছে।
মন্তব্য (০)