জামিয়া মাদানিয়া বারিধারায় আরবি বিতর্ক প্রতিযোগিতা সোমবার

জামিয়া মাদানিয়া বারিধারায় আরবি বিতর্ক প্রতিযোগিতা সোমবার

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বারিধারার আদব বিভাগের উদ্যোগেে এক আরবি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আগামী সোমবার (৭ সেপ্টেম্বর) বাদ মাগরিব এ আরবি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে আদব বিভাগের শিক্ষার্থীরা আরবি ভাষায় বিতর্কে অংশগ্রহণ করবেন। শিক্ষার্থীদের আরবি ভাষায় দক্ষতা, যুক্তি উপস্থাপন ও বাচনভঙ্গির নৈপুণ্য বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি মনির হোসেন কাসেমী।

জামিয়ার শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি আরবি ভাষায় সাবলীলতা অর্জন এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে যুক্তিনির্ভর আলোচনা ও মতবিনিময়ের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন করা হচ্ছে।

মন্তব্য (০)

মন্তব্য করুন