জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ভাটারা থানার মাসিক পরামর্শ সভা অনুষ্ঠিত
সাংগঠনিক কার্যক্রম জোরদার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা
নিজস্ব প্রতিনিধি : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ভাটারা থানার মাসিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, দাওয়াতি ও সামাজিক কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও পরামর্শ প্রদান করা হয়।
সভায় ভাটারা থানার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন মুফতি ইয়াকুব আলী শরীফ। তিনি সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার পাশাপাশি দাওয়াতি ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার জন্য সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও শৃঙ্খলার ভিত্তিতে কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় সংগঠনের চলমান কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয়।
মাদানী/এমডব্লিউ
মন্তব্য (০)